স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ স্টেডিয়ামে গতকাল রোববার থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। এতে জেলার ১৬টি দল অংশ নিয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেছে সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতি। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি খায়রুল হুদা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ। প্রথম দিনের খেলায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় ও বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল ক্রিকেট দল অংশ নেয়।