স্কুল ক্রিকেট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৬-১৭’ গতকাল শুরু হয়েছে। সকালে সিলেট জেলা স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের উদ্বোধন করেন স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক দেবজিৎ সিংহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. হারুনুর রশীদ চৌধুরী, স্কুল ক্রিকেট কমিটির আহ্বায়ক আলী ওয়াসিক উজ-জামান চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট কমিটির সভাপতি সুপ্রিয় চক্রবর্তী, সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী ও সহসম্পাদক জয়দ্বীপ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিবির জেলা কোচ মারুফ হাসান।