স্কুল ফর গিফটেড চিলড্রেনের অষ্টম বার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরী ফাউন্ডেশন পরিচালিত স্কুল ফর গিফটেড চিলড্রেনের (অটিজমে আক্রান্ত ও ভিন্নভাবে পারদর্শী শিশুদের বিদ্যালয়) অষ্টম বার্ষিকী ও পঞ্চম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষে গত শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে এক আলোচনা সভা ও স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর চাইল্ড নিউরোলজি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান ও হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসনিম হাসান হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রদূত তরী ফাউন্ডেশনের উপদেষ্টা এ এইচ এম আবদুল মোমেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মারুফা হোসেন বলেন, অটিজমে আক্রান্ত ভিন্নভাবে পারদর্শী শিশুদের সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রবেশগম্যতা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার।সেভ দ্য চিলড্রেনের গ্লোবাল প্যানেলের সদস্য ১৪ বছরের ভিন্নভাবে পারদর্শী শিশু আনিলা বলে, অটিজমে আক্রান্ত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় অভিভাবকদের সহযোগিতা দরকার। তরী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশফাক-উল-কবীর বলেন, কেবল একটি ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমেই প্রতিবন্ধীদের সব ধরনের সেবা দেওয়া সম্ভব। বিজ্ঞপ্তি।