প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে আইইটি সরকারি উচ্চবিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির পর গতকাল রোববার বিদ্যালয় থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে, গতকাল বেলা ১২টা ৫০ মিনিটে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহব্বত আলীর মুঠোফোনে একটি মুঠোফোন থেকে কল করে জানানো হয়, বিদ্যালয়টি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বিদ্যালয়ের বিভিন্ন স্থানে শক্তিশালী বোমা রাখা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আকতার বলেন, মুঠোফোনে ওই হুমকির পরই পুলিশ ও র্যাবকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও র্যাব সদস্যরা এসে বিদ্যালয়ের পশ্চিম দিকের সিঁড়ির নিচে বেঞ্চের পাশে স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেন।