স্কুল ব্যাংকিং কনফারেন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড বদরগঞ্জ শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের হলরুমে ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বগুড়া জোনাল অফিসের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক সরকার। কনফারেন্সে অংশ নেয় বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।