স্কুল ব্যাংকিং চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনার পাশাপাশি শিশুদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গতকাল সোমবার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ব্যাংক এশিয়া ও ব্র্যাকের যৌথ পরিচালনায় পরিচালিত হবে এই কার্যক্রম। প্রতিষ্ঠানগুলো হলো কুচিয়ামোড়া আদর্শ উচ্চবিদ্যালয়, শেখরনগর বালিকা উচ্চবিদ্যালয়, বাসাইল উচ্চবিদ্যালয়, ইছাপুরা উচ্চবিদ্যালয় ও মাস্টার আবদুর রহমান একাডেমি। এ উপলক্ষে কুচিয়ামোড়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম।