স্কুল ভর্তিতে সাংসদদের জন্য দুই শতাংশ কোটা বাস্তবায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর ভর্তিতে সাংসদদের জন্য দুই শতাংশ কোটা রাখার সুপারিশ বাস্তবায়ন করতে শিক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভা থেকে এই তাগিদ দেওয়া হলো। ভর্তির মৌসুম সামনে রেখে আগে করা এই সুপারিশ বাস্তবায়নের তাগিদ দেওয়া হলো। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের বিদ্যমান পাঁচ বছরের মেয়াদ বাতিল করার সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পাঁচ বছরের জন্য যে সনদ দেয়, তা আইনের পরিপন্থী। সে জন্য কমিটি এই বিধান বাতিল করতে বলেছে।বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শেখ আব্দুল ওহাব, কাজী ফারুক কাদের, শাহ আলম, জিয়াউর রহমান ও মমতাজ বেগম। এ ছাড়া শিক্ষাসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।