স্কুল শিক্ষককে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে এক স্কুলশিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুল জান্নাত জানান, উপজেলার উত্তর মীরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণচন্দ্র দে প্রায়ই তাঁর স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করতেন। গতকাল কয়েকজন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে। এর পর ইউএনওর কার্যালয়ে আদালত বসিয়ে তাঁকে ওই সাজার আদেশ দেওয়া হয়।