প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে ‘স্কুল সপ্তাহ’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলী আকবর কবুতর ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক জহিরুল হক খন্দকার। সপ্তাহব্যাপী এ আয়োজনে নাচ-গান, আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা হবে।