স্কুলকক্ষে ছাত্রী ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় স্কুলকক্ষে ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ অক্টোবর এ ঘটনা ঘটে।ধর্ষিতার মা গত সোমবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন, স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিপ্লব মারমার উপস্থিতিতে জানান, তাঁর অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে ১৪ অক্টোবর স্থানীয় কেআরসি স্কুলের দপ্তরি শিবুমল্লিক (৩২) রেজিস্ট্রেশন কার্ডের জন্য ছবি জমা দেওয়ার কথা বলে সকাল নয়টায় বাসা থেকে ডেকে আনেন। মেয়েটি স্কুলে এলে শিবুমল্লিক ও স্কুলের অফিস সহকারী উচিং থোয়াই মারমা (৪২) তাকে ধর্ষণ করেন। এ ব্যাপারে তিনি (ছাত্রীর মা) গত সোমবার ইউএনও কাছে লিখিত অভিযোগ করেছেন।ইউএনও হাজেরা খাতুন গত সোমবার দুপুর ১২টার দিকে কেআরসি স্কুলে এসে অভিযুক্ত শিবুমল্লিক ও অফিস সহকারী উচিং থোয়াই মারমাকে পুলিশে সোপর্দ করেন। উপস্থিত শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সামনে ওই ছাত্রী শিবুমল্লিক ও উচিং থোয়াই স্কুলের অফিস কক্ষে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করে।প্রধান শিক্ষক নুরুল আলম বলেন, ঘটনা তদন্তের জন্য শিক্ষক সমাপ্তি বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তবে অভিযুক্ত উচিং থোয়াই মারমা ও শিবুমল্লিক অভিযোগ অস্বীকার করেছেন।