স্কুলগামী কিশোরীদের বাইসাইকেল প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামাঞ্চলের স্কুলগামী কিশোরীদের পড়ালেখার বড় অন্তরায় হাঁটা। সেই অন্তরায় দূর করতে বাইসাইকেল বিতরণ কর্মসূচি ব্যক্তিপর্যায়ের পর এবার এগিয়ে এসেছে প্রতিষ্ঠান। ঝিনাইদহ সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ স্কুল ব্যাংকিং কর্মসূচির আওতায় ঝিনাইদহের শৈলকূপায় গতকাল বুধবার ৫০ কিশোরীর মাঝে বাইসাইকেল তুলে দিয়েছে। উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাইকেল দেওয়া হয়।
গত ১৯ জানুয়ারি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একটি স্কুলে ১৭টি সাইকেল বিতরণ করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি অনুদান হিসেবে সাইকেলগুলো বিতরণ করেন। আর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সরল সুদে এগুলো বিতরণ করছে। তাদের সহযোগিতা করছে আরএফএল গ্রুপ।
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সাংসদ আবদুল হাই কিশোরীদের হাতে এই সাইকেল তুলে দেন।