স্কুলছাত্র অনন্ত হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে স্কুলছাত্র অনন্ত কুমার চক্রবর্তী (১১) হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার দুই আসামি খালাস পেয়েছেন।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল করিম গতকাল বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম আশরাফ আলী (৩৩)। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
অনন্ত কুমার চক্রবর্তী ওরফে অন্তু সদর উপজেলার হালসা গ্রামের অশোক কুমার চক্রবর্তীর ছেলে ও হালসা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ মে বিকেলে অনন্ত হালসা বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে পাশের একটি পানবরজে নিয়ে যায়। সেখান থেকে মুঠোফোনে অনন্তের বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ বস্তায় পুরে গর্তে লুকিয়ে রাখে।