স্কুলছাত্র আরাফাত হত্যা মামলার রায় ২৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আলোচিত স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাত (৮) হত্যা মামলার রায় আগামী ২৯ মার্চ। আজ রোববার বিকেলে রাষ্ট্র ও আসামিপ‌ক্ষেরÿযুক্তিতর্ক শেষে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান রায়ের এ তারিখ ধার্য করেন। 


আদালত সূত্রে জানা গেছে, যুক্তিতর্ক উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া আদালতকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশ করে শিশু আরাফাতকে মুক্তিপণের জন্য অপহরণ ও পরে গারো পাহাড়ে নিয়ে নৃশংসভাবে হত্যা করেন। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামি​দের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই তিনি এ ঘটনায় অভিযুক্ত আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য আদালতের কাছে আবেদন জানান।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবাহান তরফদার আদালতকে বলেন, এ মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুমান নির্ভর। তাই তিনি আদালতের কাছে মামলা থেকে আসামিদের খালাস প্রার্থনা করেন।

আজ যুক্তিতর্ক শুনানিকালে অভিযুক্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। এঁরা হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের মো. আব্দুল লতিফ (২১) ও রবিন মিয়া (২০), জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর মধ্যপাড়া গ্রামের মো. আসলাম বাবু (২২) এবং নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের মো. ইমরান হোসেন (২১)। এঁদের ​মধ্যে আব্দুল লতিফ আরাফাতের খালু ছিলেন। বর্তমানে তাঁরা জেলা কারাগারে আটক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট বিকেলে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে আসামিরা মুক্তিপণের দাবিতে আরাফাতকে অপহরণ করে নিয়ে যান। কিন্তু মুক্তিপণের টাকা না পেয়ে তাঁরা আরাফাতকে হত্যা করে গারো পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যান। আরাফাত শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং গৃদানারায়ণপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে ছিল। 
আরও পড়ুন
অপহরণের এক সপ্তাহ পর শিশুর লাশ উদ্ধার