স্কুলছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলার সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের প্রহারে জুবায়ের রহমান (১০) নামের পঞ্চম শ্রেণির ছাত্র আহত হয়েছে। গতকাল শনিবার তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সাংদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তার মা জাকিয়া সুলতানা বলেন, পড়া না পারায় ইংরেজির শিক্ষক তুষার কুমার দাস ডাস্টার দিয়ে জুবায়েরকে মারধর করেন। চিকিৎসক আবদুল কাদের জানান, শিশুটির মুখমণ্ডল, ঘাড় ও বাঁ চোয়ালে জখমের চিহ্ন রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।