স্কুলছাত্র ইসতিয়াক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে ইসতিয়াক আহমেদ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী, নিহত ইসতিয়াকের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী ওই কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টার দিকে সেঁজুতি বিদ্যানিকেতন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সেটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

মানববন্ধনকালে নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, কাকরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদউল্লাহ তালুকদার, সেঁজুতি বিদ্যানিকেতনের অধ্যক্ষ মুনিরুজ্জামান, শিক্ষক তৌহিদুল ইসলাম, ইসতিয়াকের বাবা ফরিদ আহমেদ, সহপাঠী অর্ণব আহমেদ বক্তব্য দেন। ইসতিয়াকের বাবা ফরিদ আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সন্তানকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’