স্কুলছাত্র ছুরিকাহত সহপাঠী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষে ঝগড়ার জের ধরে গত সোমবার রাতে পুরান ঢাকার শহীদনগরে হূদয় (১৫) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে তার সহপাঠী। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হূদয়কে ছুরিকাঘাত করার অভিযোগে তার সহপাঠী জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে লালবাগের রহমতউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হূদয় শহীদনগরে ১ নম্বর গলিতে তার বাসার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় তিন যুবক তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। এই ঘটনার পর হূদয়ের বাবা আবদুল লতিফ বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেন। এরপর পুলিশ শহীদনগরের ২ নম্বর গলির বাসা থেকে জুয়েলকে গ্রেপ্তার করে।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, হূদয় ও হামলাকারী জুয়েল দুজনই রহমতউল্লাহ স্কুলের নবম শ্রেণীতে পড়ে। গ্রেপ্তারের পর জুয়েল হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে বলে, স্কুলের শ্রেণীকক্ষে হূদয়ের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। ওসি বলেন, পুলিশ জুয়েলের কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। হামলাকারী অন্য দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।