স্কুলছাত্র দুদিন ধরে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। গতকাল শনিবার দুপুরে ওই ছাত্রের পরিবার থানায় জিডি করেছে।
জিডিতে উল্লেখ করা হয়, মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের মিরাজ মিয়ার ভাড়াটিয়া আকমল হোসেনের ছেলে রাব্বি ইসলাম গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সব আত্মীয়স্বজনের বাসায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ ছাত্রের বাবা আকমল হোসেন ও মা রাবিয়া সুলতানা বলেন, এর আগে কখনো দুই দিন ধরে রাব্বি কাউকে না বলে বাড়ির বাইরে ছিল না।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করার জন্য পুলিশ তারবার্তার মাধ্যমে দেশের বিভিন্ন থানার পুলিশকে জানিয়েছে।