স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে অলিউর রহমান নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত সোমবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। সে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। অলিউর সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের নিরাপত্তাকর্মী জিল্লুর রহমানের ছেলে। এ বিষয়ে রায়গঞ্জ থানায় গত বুধবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।