প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকা থেকে নিখোঁজ হয়েছে স্কুলছাত্র মো. সাজ্জাদ ঘরামী (১১)। তিন দিনেও তার সন্ধান মেলেনি। উপজেলার বেজগাতি গ্রামের ভ্যানচালক শাহজাহান ঘরামীর ছেলে ও নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. সাজ্জাদ ঘরামী। শাহজাহান ঘরামী পরিবার নিয়ে টরকী বন্দর হাইস্কুলের পেছনে এক বাসায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সাজ্জাদ ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাড়ির বাইরে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার গৌরনদী থানায় জিডি করা হয়েছে।