প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মো. রেজাউল সরদারের ছেলে ও সানুহার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রিমন সরদার (১৩) দুদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরিতে উল্লেখ করা হয়, রিমন সরদার গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে আটিপাড়ার নিজ বাড়ি থেকে সানুহার বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয়। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তাকে কোথাও পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার রিমন সরদারের বড় ভাই মো. রিয়াদ সরদার উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।