স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গত রোববার ভটভটির ধাক্কায় রবিউল ইসলাম (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার তালোড়া গয়াবান্ধা নয়াপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। রবিউল স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। গত রোববার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি শোভাযাত্রার আয়োজন করে। তালোড়া পৌর বিএনপির নেতা-কর্মীরা কয়েকটি ভটভটিতে করে ওই শোভাযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে গয়াবান্ধায় একটি ভটভটি রবিউলকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে রবিউল মারা যায়।  দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি