স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার বিকেলে ট্রাকের চাপায় মাহাবুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার ভাদালিয়া গ্রামের জামাল উদ্দীনের ছেলে এবং স্থানীয় সৈয়দ আলতাব হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মাহাবুল ভাদালিয়া বাসস্ট্যান্ড এলাকায় আলামিন হোটেলের সামনে দিয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।