স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে হাতীবান্ধা উপজেলার খানের বাজার নামক স্থানে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাটগামী একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আলমগীর হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের গড্ডিমারী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের হোসেন আলীর ছেলে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে যান। হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ ইব্রাহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, আলমগীর হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।