স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া-তালোড়া সড়কে গতকাল শুক্রবার সকালে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সৈকত মণ্ডল (১২) তালোড়া লাফাপাড়া গ্রামের হবিবর রহমান মণ্ডলের ছেলে। সৈকত তালোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সৈকত বাইসাইকেল নিয়ে তালোড়া বাজারের রেলঘুমটি পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।