স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে গতকাল শনিবার ট্রেনে কাটা পড়ে আরেফিন সিয়াম (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে কুমিল্লার শেখ ফজিলাতুন্নেছা মডার্ন স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। আখাউড়া রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক মো. বদিউজ্জামান বলেন, বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাছিরাবাদ ট্রেনে আরেফিন সিয়াম কসবা রেলওয়ে স্টেশনে ২ নম্বর লাইনে আসে। সেখান থেকে স্টেশনে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায় আরেফিন।