স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকন্দি এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় রাব্বি মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সে সদর উপজেলার আইরমারা গ্রামের বাদল মিয়ার ছেলে। উপজেলার অরঙ্গাবাদ এলাকার নবারুণ উচ্চবিদ্যালয় থেকে তাঁর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। বেলা দেড়টার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের নয়াকান্দি এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ রাব্বি রাস্তার পাশে পড়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি