স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ট্রেন থেকে পড়ে জাফর ইকবাল (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। সকালে জাফর বই কিনতে কুমারখালী থেকে কুষ্টিয়া শহরে আসে। দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার জন্য সে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠে। ট্রেনটি এক কিলোমিটার যাওয়ার পর কুষ্টিয়া স্টেশনের কাছে পৌঁছানোর একটু আগে দরজা থেকে পা পিছলে নিচে পড়ে যায় জাফর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাফর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিননগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও এলাকার সলিম শেখের ছেলে।  কুষ্টিয়া অফিস