স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রাকিব (১৫) নামের স্কুলছাত্র নিহত হয়েছে। গত শুক্রবার বিকেলে কুচিয়ামোরা-সৈয়দপুর সড়কে এ ঘটনা ঘটে। রাকি কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বারেকের ছেলে। সিরাজদিখান থানার ওসি আবুল বাশার জানান, ওই দিন বেলা তিনটার দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাকিব যানটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর রাত আটটার দিকে তার মৃত্যু হয়।