প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর স্থানে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নীরব হোসেন (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয় তার বড় ভাই আবির হোসেন (১৬)। এ সময় উত্তেজিত জনতা সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ ট্রাকের চালক সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের আবদুল আজিজ সরদার (২৬) ও তাঁর সহযোগী বাবুলিয়া গ্রামের মিজানুর রহমানকে (২৪) গ্রেপ্তার করে। নিহত নীরব আলীপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। সে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।