প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহরের প্রধান সড়কে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম মাহমুদুল হাসান ওরফে মারুফ (১৪)। সে রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মো. আবদুল মান্নানের ছেলে এবং রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় মারুফের সহপাঠী কাজী ওয়াহিদুজ্জামান গুরুতর আহত হয়। তাকে ফরিদপুর মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।