স্কুলছাত্র শাওন হত্যার ঘটনায় সহপাঠী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর সেনানিবাসের আবাসিক ভবনে স্কুলছাত্র সামিন ইয়াসার শাওন হত্যার ঘটনায় তার সহপাঠী ও বন্ধু আল ইমরান হোসেন ওরফে শিমুল (১৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গত ৩১ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র সামিন ইয়াসারকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।