স্কুলছাত্র হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে স্কুলছাত্র সুমন আহমদ হত্যা মামলার রায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ দেবনাথ গতকাল সোমবার এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সিলেট সদর উপজেলার কুশিঘাট নয়াবস্তির বাসিন্দা সেলিম (৩৫), শরিফ আহমদ (২৮), ছালাই (২৫), আবদুর রহিম (৫০), দুদু মিয়া (৪০)। তাঁরা সবাই কারাবন্দী।