স্কুলছাত্র হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে স্কুলছাত্র হত্যার দায়ে আবুল কালাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) বেগম তাবাসসুম ইসলাম এ রায় ঘোষণা করেন। আবুল কালাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার লক্ষিয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।জানা গেছে, ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় লক্ষিয়া গ্রামের চরলক্ষিয়া সেতুর সামনে ওই গ্রামের জমসেদ উদ্দিনের ছেলে ও পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সোহেল মিয়ার (১৮) সঙ্গে আবুল কালামের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম ক্ষিপ্ত হয়ে সোহেলকে গলায় ছুরিকাঘাতে জখম করে। বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে নিহতের বড় ভাই আজিজুল হক বাদী হয়ে ওই দিনই হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামি আবুল কালাম পলাতক।