স্কুলছাত্র হত্যার দায়ে রংপুরে দুজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে স্কুলছাত্র হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান গতকাল রোববার দুপুরে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পীরগাছা উপজেলার নজরমামুদ গ্রামের লাজু মিয়া (২৬) ও একই গ্রামের রায়হান মিয়া (২৫)। তাঁরা দুজনেই বন্ধু।

আদালতের সহকারী কৌঁসুলি ফারুক মো. রেয়াজুল করিম জানান, ২০১১ সালের ২০ মার্চ রাতে উপজেলার নজরমামুদ গ্রামের বাবু মিয়ার ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী স্বপনকে (১২) গলা কেটে হত্যা করে লাশ পুঁতে রাখা হয়। ঘটনার পরদিন স্থানীয় জনতার সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে এবং ওই দিনই নিহত স্বপনের বাবা বাবু মিয়া একই গ্রামের লাজু ও রায়হানকে অভিযুক্ত করে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩ সেপ্টেম্বর পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।