স্কুলছাত্র হত্যার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে জে বি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফারহান সাকিবকে জবাই করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন সড়ক জোরারগঞ্জ বাজার এলাকায় স্কুল প্রাঙ্গণে গতকাল শনিবার দুপুরে মানববন্ধনে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়ে তার সহপাঠীদের অনেকে। মানববন্ধনে শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষও অংশ নেয়। অংশগ্রহণকারীরা সাকিব হত্যায় জড়িত প্রধান আসামি সরওয়ারসহ অন্যদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। ৬ জুন সাকিবকে অপহরণের পর জবাই করে হত্যার পর পাহাড় থেকে নিচে ফেলে দেয় দুর্বৃত্তরা। ছয় দিন পর তার লাশ উদ্ধার করে পুলিশ। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি