স্কুলছাত্রকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানীতে অপহূত স্কুলছাত্র মাহফুজুর রহমানকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার এসব কর্মসূচি পালন করা হয়। গত ৫ জুলাই রাতে তাকে অপহরণ করা হয়।গতকাল দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া বাজার থেকে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাশিয়ানী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।