স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নাজমুল হোসেন (১৭) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পাগলার মুসলিমপাড়া এলাকার ভাড়া বাসা থেকে নাজমুল হোসেন নামের ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নাজমুল পাগলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে পাগলার মুসলিমপাড়া এলাকার হাজি সামছুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুর রবের ছেলে।