স্কুলছাত্রকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় আপন ইসলাম ওরফে পিন্টু (৭) নামের এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দত্তপাড়ার ধূমকেতু পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
আপন ইসলামের বাবা আমিরুল জানান, তিনি দত্তপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকেন। শুক্রবার সন্ধ্যার পর আপন নিখোঁজ হয়। তিনি ওই দিন রাতেই টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল বিকেলে স্থানীয় লোকজন তাঁর প্রতিবেশী আনোয়ারের বাড়ির ঝোপের পাশে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে আপনের লাশ উদ্ধার করে।