স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের পাকুরাইল গ্রামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত মো. সজিব হোসেন (৮) পাকুরাইল গ্রামের আ. করিমের ছেলে। সে চিনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।সজিবের পরিবার ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, আ. করিম গত বুধবার দুপুরে ছেলে সজিবকে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে চা পান করতে যান। পরে তিনি দোকান থেকে ছেলেকে একা বাড়িতে পাঠিয়ে দেন। এর পর থেকে সজিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে এলাকাবাসী বাড়ির পাশের ডোবায় সজিবের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সজিবের গলায় ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে গলা কেটে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে।