স্কুলছাত্রকে জবাইয়ের চেষ্টায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক স্কুলছাত্রকে জবাই করার চেষ্টার অভিযোগে গত সোমবার মামলা হয়েছে। উপজেলার বানিয়াহটি গ্রামের মাসুম আলীর ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র মো. ফয়সালের (১৩) সঙ্গে ভবানীপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে সুলতান মিয়ার (২১) শনিবার সন্ধ্যায় কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় সুলতান ও তাঁর চার-পাঁচজন সহযোগী ফয়সালকে জবাই করার চেষ্টা করে। পরে মাসুম আলী ওই মামলা করেন। পরে গত মঙ্গলবার একই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে রাজিবকে গ্রেপ্তার করা হয়।