স্কুলছাত্রকে পিটিয়ে শিক্ষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্র রাব্বি হাসানকে বেধড়ক পেটানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুলশিক্ষক মো. কাইয়ুমকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার কাইয়ুমকে সিনিয়র সহকারী বিচারিক হাকিম রবিউল আলমের আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।গত সোমবার মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মো. কাইয়ুম ছাত্র রাব্বিকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। রাব্বিকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার ওসি শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, শিক্ষক কাইয়ুমকে আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠান।