স্কুলছাত্রকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া স্কুলছাত্র শামীম আহমেদকে গত বৃহস্পতিবার রাতে ফেরত দিয়েছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সুলতান আহমেদ জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করার পর শামীম আহমেদকে ফেরত আনা হয়েছে। শামীম আহমেদ মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আবু বকরের ছেলে ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।