স্কুলছাত্রকে যৌন নির্যাতন, প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর উপজেলা সদরে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের প্রতিবাদে ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন ওই ছাত্রের সহপাঠী, শিক্ষক ও অভিভাবকেরা৷ গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়৷ পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন৷
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি মো. আশরাফ হোসেন, প্রধান শিক্ষক হাসেম আলী মণ্ডল প্রমুখ৷ বক্তারা যৌন নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।