স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নিলুরখামার গ্রামে এক স্কুলছাত্রকে গত বৃহস্পতিবার শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আবদুর রাজ্জাক (১৩)। সে ওই গ্রামের সোবহান আলীর ছেলে ও নিলুরখামার উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর রাজ্জাক আর ফেরেনি। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাননি। গতকাল শুক্রবার ভোরে বাড়ির সামনের পুকুরপাড়ে তার লাশ দেখতে পেয়ে তাঁরা থানায় খবর পাঠান।