স্কুলছাত্রদের পেটানোর ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম গত বুধবার তাঁকে বরখাস্ত করেন।
প্রধান শিক্ষক বেলাল হোসেন গত সোমবার বেলা ১১টায় স্কুলের পঞ্চম শ্রেণীর ১৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেন। আহত ছাত্রদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।