স্কুলছাত্রসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর, যশোর ও মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে দুজন নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। যশোর: যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছী এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় বেনাপোল বন্দরের ব্যবসায়ী হাসানুজ্জামান মিন্টু (৪৮) নিহত হয়েছেন। তাঁর বাড়ি বেনাপোল বল্ডফিল্ড এলাকায়। জুড়ী (মৌলভীবাজার): কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় গতকাল মোটরসাইকেলের ধাক্কায় সাহেল মিয়া (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় খাঁরপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে এবং খাঁরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।