স্কুলছাত্রসহ তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় গতকাল শুক্রবার ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত কয়েক দিনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ আরও দুজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর;সাতক্ষীরা: কলারোয়া উপজেলার ইলিশপুর মোড়ে গতকাল ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম (৪৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত রবিউলের বাড়ি কলারোয়া উপজেলার হাটুনি গ্রামে। কলারোয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ফরিদপুর: সদরপুর উপজেলা সদরের বাজার এলাকায় গত বৃহস্পতিবার একটি ট্রাক একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী বিশ্ব জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মো. রাকীব (১৩) নিহত হয়।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের কাছে বুধবার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শরিফা বেগম (৭) নামের এক শিশু আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার সে মারা যায়।