স্কুলছাত্রসহ দুজন খুন, এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন৷ ঝালকাঠিতে ক্রিকেট খেলা কেন্দ্র করে মেহেদী হাসান নামে এক স্কুলছাত্র খুন হয়েছে৷ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ৷
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: তালতলী উপজেলার উত্তর গাববািডয়া গ্রামের দুই সহোদর ছত্তার তালুকদার ও ওমর আলী তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল৷ গতকাল শনিবার দুপুরে ছত্তার তালুকদার তাঁর ছেলে নাসিরকে (৩২) নিয়ে জমির বিরোধ মীমাংসার জন্য ওমর আলীর বাড়িতে যান৷ এ সময় জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে ওমর অালী ও নাসিরের মধ্যে বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে ওমর আলী নাসিরকে পেটে ছুরিকাঘাত করেন৷ এতে ঘটনাস্থলেই নাসির মারা যান৷
ঝালকাঠি: নিখোঁজের ১৬ ঘণ্টা পর শুক্রবার সকালে পরিবারের লোকজন একটি বাগান থেকে মেহেদী হাসানের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন৷ সে সদর উপজেলার কির্ত্তিপাশা ইউনিয়নের প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং বেলদাখান গ্রামের দিনমজুর আনোয়ার হোসেনের ছেলে৷
আনোয়ার হোসেন জানান, কয়েক দিন আগে পাশের তারপাশা গ্রামের আবদুল হালিমের ছেলে কলেজপড়ুয়া রাসেল ও অষ্টম শ্রেণির রাকিবসহ কয়েকজনের সঙ্গে মেহেদীর ক্রিকেট খেলা নিয়ে বিবাদ হয়৷ মেহেদী রাসেলের বাবার কাছে নালিশ করলে রাসেল ও রাকিব মেহেদীকে দেখে নেওয়ার হুমকি দেয়৷ পরে পরিকল্পনা অনুযায়ী বৃস্পতিবার রাতে তারা মেহেদীকে হত্যা করে লাশ বাগানে ফেলে রাখে৷ সদর থানার এসআই আবদুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় আনোয়ার ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷ ইতিমধ্যেই এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলায় লক্ষ্মীপুরের মিলপাড়ায় চাতালের পাশে শুক্রবার দুপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন৷ খবর পেয়ে জীবননগর থানা েথকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে৷ জীবননগর থানার ওসি এস এম ইকবাল জানান, ওই ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও মুখে দাড়ি ছিল৷