প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে তিনজনকে আসামি করে থানায় অপহরণ মামলা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, কুন্দগ্রাম উত্তরপাড়ার ওবাইদুল হক ও তাঁর সহযোগীরা ৩ মার্চ শনিবার কুন্দগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) অপহরণ করে। অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গতকাল রোববার পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করা যায়নি। কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।