স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলার এজাহার অনুযায়ী, সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগরের হরিপাড়া উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে (১৫) স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত একই এলাকার বখাটে যুবক হূদয় (২০)। মেয়েটির পরিবার বিষয়টি হূদয়ের বাবাকে জানালে তাঁরা বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটির বাবা তাতে রাজি হননি। এরপর গত ২৮ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে অপহরণ করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।